শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

হরিরামপুরে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন

reporter

প্রকাশিত: ২৯ মে, ২০২১, ১০:৩৪ অপরাহ্ণ


হরিরামপুরে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন
মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফলিত গবেষণা বিভাগের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বোরো মৌসুমে ব্রি ধান ৮৯ ও ৯২ জাতসমূহের প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার হারুকান্দি ইউনিয়নের কুইস্তারা গ্রামে পিপুলিয়া ব্লকে মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর (ব্রি. গাজীপুর), মুখ্য বেজ্ঞানিক কর্মকর্তা ও ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখেন- হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব বশির আহম্মদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার। এ সময় উপজেলা কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ তিন শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান শেষে কুইস্তারা গ্রামের কৃষক নুরুল ইসলাম ও ইয়াকুব আলীর প্রদর্শনী প্লটের ব্রি ৮৯ এবং ৯২ ধান আগত চাষিদের দেখানো হয় এবং প্রদর্শনী প্লটের ধান নমুনা কর্তন করে ঝাড়াই-মাড়াই শেষে হেক্টরপ্রতি ৯২ জাতের ৭.৫১, ৮৯ জাতের ৮.৮৪ মেট্রিক টন ফলন রেকর্ড করা হয়।

Link Copied