শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

reporter

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ


আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় প্রায় শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার ১৬ ই এপ্রিল বাগবাড়ী মাদ্রসা এলাকায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক বাসা বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও কিছু রাইজার জব্দ করা হয়েছে। এবিষয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাভার জোনের ব্যাবস্থাপক আবু সাদত মোঃ সায়েম সাংবাদিকদের বলেন এই এলাকায় আগেও গ্যাস লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। দুস্কৃত কারীরা সাধারণ মানুষদের ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে তাদের পূনরায় বে-আইনী ভাবে গ্যাস সংযোগ দেয়। অবৈধ সংযোগের খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ লাইন বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মোঃ সায়েম উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান  আঃ মান্নান সহ তিতাসের অরো কর্মকর্তা কর্মচারী। তিতাসের  এই অভিযান চলাকালে আইনশৃঙ্খলা-বাহিনীর অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। 


Link Copied