
পিরোজপুরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে এবং জুম প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন সভার প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম-সেবা)।
এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ একেএম আলী আজমসহ পিরোজপুরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।






















