
পত্নীতলায় র্যাবের অভিযানে গাঁজাসহ আটক ৩
প্রকাশিত: ৭ জুন, ২০২৪, ০৮:২৯ অপরাহ্ণ

নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৬ জুন) রাতে মোসলেমের মোড় এলাকায় আপারেশন পরিচালনা করে সাড়ে সাত চল্লিশ কেজি গাঁজা, তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের নবির উদ্দিনের ছেলে নুর নবী, চাঁপড়া গ্রামের রামপদের ছেলে রজনী ও নাচোল থানার দেউপাড়া গ্রামের ইসহাকের ছেলে নবী।
র্যাব-৫ জানায়, দীর্ঘদিন ধরে ভারতীয় সীমানা এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো আটক নুরনবী, রজনী ও নবী।






















