
রাজধানীর রায়েরবাজারে অগ্নিকাণ্ড
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারের পাশে ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টা ২০ মিনিটে রায়েরবাজার এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ১০টা ৩৫ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের একাংশ ও পাশের বেশ কয়েকটি টিনের তৈরি ছোট বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।



















