
শীত উপলক্ষে নতুন মডেলের স্মার্ট গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ

শীত উপলক্ষে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পণ্যের মোড়ক উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এ সময় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি জানায়, নতুন প্রিমিয়াম মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) বেজড ওয়াইফাই সংযুক্ত ও ভয়েস কমান্ড নিয়ন্ত্রিত ৪৫ লিটারের ‘অ্যাকুয়াওয়ার্ম’ স্মার্ট গিজার, ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন ৪০ লিটারের ‘ক্রিস্টাল ফ্লেক্স’ মডেল এবং উচ্চ তাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের ‘সুপ্রিম’ মডেল। অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজারটি অ্যালেক্সা, গুগল হোম এবং ওয়ালটন স্মার্ট হোম অ্যাপের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির অটোমেটিক কাট-অফ সুবিধাসম্পন্ন ওয়ালটন গিজারে গ্রাহকদের ৭ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
পাশাপাশি ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক সিরিজের বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে ওয়ালটন। এ ছাড়া শীতে ঘর গরম রাখার পাশাপাশি গরমে বাতাস শীতল ও আর্দ্র রাখতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটি সুবিধাসম্পন্ন কম্বো মডেলের নতুন রুম হিটারও উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটনের প্রতিটি পণ্য বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন গিজারগুলোতে মরিচা ও খনিজ আস্তরণ প্রতিরোধী প্রযুক্তি, সিএফসি-মুক্ত থার্মাল ইনসুলেশন এবং অতিরিক্ত তাপে দুর্ঘটনা এড়াতে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এ ছাড়া গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ইলেকট্রিক কেটলিতে টিইউভি এসইউডি (TÜV SÜD) পরীক্ষিত ফুড কন্টাক্ট ম্যাটেরিয়াল (এফসিএম) সনদপ্রাপ্ত ফুড গ্রেডেড উপাদান এবং বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।























