শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

reporter

শহিদুল ইসলাম সোহেল

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ


সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে, এ হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কারও সংশ্লিষ্টতা নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

শহিদুল ইসলাম সোহেল / এমএসএম

Link Copied