শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত

reporter

মো সফর মিয়া

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত

সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মাসুদ আল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাইসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন মাসুদ। পথে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

মাত্র ২২ বছর বয়সে প্রবাসের মাটিতে মাসুদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে মাসুদ আল হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মো সফর মিয়া / এমএসএম

Link Copied