শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান

reporter

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ


শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান।
শনিবার (২১ নভেম্বর) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনটির সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে নবগঠিত এ কমিটিকে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। অন্যদিকে, সদস্য সচিব করা হয়েছে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসকে।
৫১ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন— আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান, মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ ও মিঞা মো. মিজানুর রহমানসহ ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান।
নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম দায়িত্ব হবে নির্ধারিত ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন আয়োজনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামানের অন্তর্ভুক্তিকে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে তাঁর সাংগঠনিক দায়িত্বের নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

এইচ এম মাহমুদ হাসান / এমএসএম

Link Copied