শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে

reporter

শহিদুল ইসলাম সোহেল

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাঁকে আটক করা হয়।

আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে তাঁরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা ধাওয়া করেন। অন্য শ্রমিকরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ার বিএসএফের হাতে আটক হন।

শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তাঁর ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সে দোকানে না গিয়ে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

শহিদুল ইসলাম সোহেল / এমএসএম

Link Copied