মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

রাজধানীর তুরাগে যুবদল নেতা আনিসুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা

reporter

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ


রাজধানীর তুরাগে যুবদল নেতা আনিসুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা

রাজধানীর তুরাগে যুবদল নেতা আনিসুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে এ হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় যুবদল নেতাকর্মীদের ভাষ্য, তুরাগ এলাকায় আনিসুর রহমানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন আনিসুর রহমান। তাকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় তুরাগ থানা যুবদল ও বিএনপির স্থানীয় নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এইচ এম মাহমুদ হাসান / এমএসএম

Link Copied