সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

logo

খালিয়াজুরীতে ইয়াবা সেবন করে মাতলামির অভিযোগে একজনের কারাদণ্ড

reporter

মৃণাল কান্তি দেব,খালিয়াজুরী

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ


খালিয়াজুরীতে ইয়াবা সেবন করে মাতলামির অভিযোগে একজনের কারাদণ্ড

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ইয়াবা ও গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে খালিয়াজুরী সদর থানা সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আমির হোসেন খালিয়াজুরী সদর ইউনিয়নের কুঁড়িহাটি গ্রামের মৃত কাচু মিয়ার ছেলে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতে বিচারিক কার্যক্রম শেষে রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দণ্ডপ্রাপ্ত আমির হোসেনকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মৃণাল কান্তি দেব,খালিয়াজুরী / এমএসএম

Link Copied