
আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ

ছবি: দৈনিক সকালের সময়
আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় টিমের প্রধান ফিরোজ আব্দুল্লাহ এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম লিডার শোয়াইব খন্দকারের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু।
কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী বোরহান উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা এবং বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক ঐক্য ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















