
মুন্সীগঞ্জ জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের উপদেষ্টা হলেন গজারিয়ার জাহাঙ্গীর শিকদার বিপ্লব
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের (রেজি. নং-বি-২০৭৫) মুন্সীগঞ্জ জেলা উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত হয়েছেন গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সন্তান জাহাঙ্গীর শিকদার বিপ্লব। তিনি বর্তমানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মুন্সীগঞ্জ জেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ভিপি রুহুল আমিন মুন্সী ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম খান মুন্সীগঞ্জ জেলা উপদেষ্টা কমিটির অনুমোদন দেন।অনুমোদিত উপদেষ্টা কমিটিতে জাহাঙ্গীর শিকদার বিপ্লব ছাড়াও রয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক ও টংগিবাড়ী থানা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত এই সংগঠনের জেলা উপদেষ্টা কমিটিতে স্থান পাওয়ার মধ্য দিয়ে জাহাঙ্গীর শিকদার বিপ্লব নতুন সাংগঠনিক দায়িত্ব পেলেন। শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের সুযোগ তৈরি হলো তাঁর।



















