
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের গতকাল মানফুহা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন পাকিস্তানি নিহত হয়েছেন।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নিহত পাঁচজনই খাইবার পাখতুন খাওয়ার মানসেহরা জেলার বাসিন্দা। নিহতরা হলেন, মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুল রহমান, মুহাম্মদ সাফির এবং মুহাম্মদ রুস্তম।
রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, কর্মকর্তারা সৌদি পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সৌদি আরবে নিহতদের দাফন অথবা তাদের মরদেহ পাকিস্তানে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় সৌদি আরবে বসবাসকারী পাকিস্তানি সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।























