বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

‘বাঁশের লাঠি তৈরি কর, লীগ ধরে ধোলাই কর’ স্লোগানে উত্তাল ইবি

reporter

আল আবির রায়হান

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ


‘বাঁশের লাঠি তৈরি কর, লীগ ধরে ধোলাই কর’ স্লোগানে উত্তাল ইবি

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতা এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। এসময় ‘বাঁশের লাঠি তৈরি কর, লীগ ধরে ধোলাই কর’ স্লোগান দিতে দেখা যায়।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় বিক্ষোভকারীদেরকে ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না; লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে; লীগ ধর, জেলে ভর; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রশিবিরের ওপর জুলুম-নির্যাতন চালানো হলেও আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মীরা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে আমরা সেই মাথা কেটে দিব।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বর্তমান সরকার ও প্রশাসন তাদের প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। বর্তমান ক্ষমতাসীনদের প্রশ্রয়েই এ ধরনের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো পাঁয়তারা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনর্বাসন বন্ধ না করলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো।

আল আবির রায়হান / এমএসএম

Link Copied