
আবু জাফর দিলু
জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ণ

নিঃশব্দ ক্রন্দন ওড়ে ধুলি হাওয়ায় নিশিদিন
তবু মুখে মুক্তা হাসি দুখের ডানায় ঘুরে ফিরে,
চামচিকার দৌরাত্ম যেন দিব্বি সাগরের ঢেউ
ভাঙছে কূল কিনারা ধরা কাঁদে বিষময় নীড়ে !
নিরাশার দোলাচলে ক্রমাগত হাঁটছে স্বদেশ
সেই তিমিরেই ঘর বেঁধে আছে সুখের আশায়,
কেউ আড়মোড়া ভেঙে খুলে খুনসুটি লুকোচুরি
সময়ের স্বপ্নময় দৌড়ঝাঁপ কে তবে ভাসায়?
পানকৌড়ির স্বভাব ঠোঁটে কাড়ে প্রাণবন্ত প্রাণ
কিছু মানুষ এমনি এ সমাজেই তার বসবাস,
বুঝে না আপন-পর, চষে ফিরে সব অলিগলি
অশনিসংকেত ঝড় বয়ে দেয় স্বার্থে করে নাশ।
শতাব্দী থেকে শতাব্দী কতেক হিতৈষী মানুষের
আত্মবলি আছে তাই স্বপ্ন দেখে পৃথিবীর প্রাণ,
আশাহীন জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান;
পৌর খাওয়া মানুষ জীবনের ডাকে গায় গান।






















