
পত্নীতলা বিজিবি ভারতীয় ট্যাপন্টাডল ট্যাবলেটসহ ১ মাদককারবারিকে আটক করেছে
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ১৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারী আটক করেছে। বিজিবি'র বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১টায় পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৩/২-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নিধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে সংলগ্ন কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ১৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারি জয়পুরহাট জেলার সদর থানার চকপাহনান্দা গ্রামের বেলাল হোসেনের ছেলে শাকিল হোসেন (২৮) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়েরপূর্বক আটককৃত মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।



















