
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ণ

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) তাঁর মেরুদণ্ডে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর তাঁর জ্ঞান ফিরেছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পারিবারিক ও প্রেস উইং সূত্রে জানা গেছে।
লুৎফুজ্জামান বাবরের প্রেস উইংয়ের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জানানো হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় স্যারের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার হয়েছে এবং উনার জ্ঞান ফিরেছে।’
এদিকে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ সমগ্র দেশবাসীর কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা।






















