
মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুরে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে হাজার হাজার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী একযোগে জড়ো হয়ে মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে।এছাড়া মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর করেছে। বিক্ষোভকারীদের ব্যাপক উপস্থিতির মধ্যে থানা ও ব্যাংক ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এরপর মুকসুদপুর থানায় হাজার হাজার বিক্ষুব্ধ জনগণ থানার প্রবেশ করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা থানা ছেড়ে সরে যায়। এতে এলাকা জুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টেংরাখোলা বাজারের চৌরঙ্গী মোড়ে অবস্থিত মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর বিক্ষুব্ধ জনগণ করেছে। ঘটনাস্থলের পরিস্থিতি, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুকসুদপুর থানার কোন পুলিশের হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দীর্ঘদিন বন্ধ থাকা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালা ভেঙে নেতাকর্মীরা প্রবেশ করে অফিস খুলেন। এই ব্যাপারে বিক্ষোভকারী কিছু লোকজনের সাথে আলাপ করলে তারা জানান, ২০২৪ এর ৫ আগস্ট পর হতে মুকসুদপুরে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সমর্থিত শত শত নেতাকর্মীকে মুকসুদপুর থানা পুলিশ বিভিন্ন প্রকার মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করার কারণে আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে।




















