বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ভক্তের ঢল, পূজা-অর্চনা ও মহাপ্রসাদে নাসিরনগরে জগদ্ধাত্রী পূজা উদযাপন

reporter

পল্লব চক্রবর্তী, নাসিরনগর

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:২১ অপরাহ্ণ


ভক্তের ঢল, পূজা-অর্চনা ও মহাপ্রসাদে নাসিরনগরে জগদ্ধাত্রী পূজা উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার সদর এলাকার স্বর্গীয় ভানু রঞ্জন চক্রবর্তীর বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও পূজার আয়োজন করা হয়।
 
পূজা উপলক্ষে দিনব্যাপী চলে দেবীর পূজা-অর্চনা, যজ্ঞসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। পূজার অন্যতম আকর্ষণ ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা ও মহাপ্রসাদ বিতরণ। এ সময় বিপুলসংখ্যক নারী-পুরুষ, শিশু ও ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে।
 
দেবী জগদ্ধাত্রীর আরাধনাকে কেন্দ্র করে পুরো আয়োজনস্থলে সৃষ্টি হয় এক পবিত্র ও আনন্দঘন পরিবেশ। ভক্তরা দেবীর কাছে দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
 
ধর্মীয় রীতি ও ঐতিহ্য অনুসরণ করে আয়োজিত এ পূজা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভক্তি, সম্প্রীতি ও মিলনমেলার আবহ তৈরি করে।
এমএসএম / এমএসএম

Link Copied