
বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাংচুর-অগ্নিসংযোগ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
১৮ নভেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে বাড়িটির বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসভবনের নিচে থাকা গার্ডের রুমটির আংশিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে বাসার জালানার গ্লাস ভাংচুর করে। এক পর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়। গোপাল গঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতা-কর্মীদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার জেরধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ালীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।



















