
রোহিঙ্গা প্রত্যাবর্তনে আদালতের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ কংগ্রেসের
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ

রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
এতে বক্তব্য দেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ও মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন।সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু।বক্তারা বলেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে প্রাণ বাঁচাতে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের ওপর সংঘটিত নিপীড়ন ও গণহত্যার বিচার, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। নিরাপদ প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টি ও সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা অত্যাবশ্যক।সংহতি জানান,নদী,বন ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক শেখ ফারুক আহসান,মেহনতি জনতা পার্টির সভাপতি কাওসার হোসেন সুইট। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মিজানুর রহমান, দূর্যোগ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক এ্যাড. মাঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক তুষার রহমানসহ ঢাকা,আয়াতুল্লাহ আক্তার,মিজানুর রহমান, নজরুল ইসলাম বাবু,আব্দুল কাদের,রাসেল হোসেনসহ মহানগরী উত্তর ও দক্ষিণের নেতাকর্মী।



















