
রেঞ্জারের ধাওয়ায় আটক সেগুন কাঠ ও ২টি পিকআপ, গ্রেফতার-৭
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ এলাকার বান্দরবান কেরানীহাট সড়কে অভিযান চালিয়ে সেগুন চিড়াই কাঠসহ ২টি পিকআপ ও অবৈধ পাচার পরিবহনে জড়িত ৭জনকে গ্রেপ্তার করেন বন বিভাগ।
বৃহস্পতিবার(২৬শে নভেম্বর) ভোরবেলা পদুয়া রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে চৌকস একটি টীম সাতকানিয়ার কেরানীহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুঁইয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাচারকৃত দুটি পিকআপের একটিতে ৩৩পিস কাঠের দরজা ও আরেকটি পিকআপে ৪৮.০২ চিড়াই সেগুন কাঠ জব্দ করা হয়, সাথে জড়িত ৭জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, আমাদের চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নির্দেশনায় কাঠপাচার ও বনভূমি উদ্ধার ও পরিবেশ বাঁচাতে জিরো টলারেন্স নীতিতেই আছি।



















