
তাহিরপুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী ১ নম্বর ওয়ার্ডে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য ও বাগলী শুল্ক স্টেশন ব্যবসায়িক গ্রুপ প্রস্তাবিত সমিতির সভাপতি মো. কামাল হোসেনের নিজস্ব অর্থায়নে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের শুরুতে কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষেরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাগলী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হাজী আব্দুল আলীম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন যুবদলের সহসভাপতি হাবিব নুর সিদ্দিকী এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















