
হাতিয়ায় অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ

নোয়াখালীর হাতিয়ায় পায়ে অস্ত্রোপচার হওয়া এক শিশুর চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং অস্ত্রোপচার-পরবর্তী ওষুধের ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাস (সুমিত)-এর উদ্যোগে উপজেলা প্রশাসন, হাতিয়ার পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। শিশুটি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে উপজেলা প্রশাসন।



















