বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

মহানগর এক্সপ্রেস'র যাত্রাবিরতির জন্য সরকারের কাছে খোলা চিঠি

reporter

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ অপরাহ্ণ


মহানগর এক্সপ্রেস'র যাত্রাবিরতির জন্য সরকারের কাছে খোলা চিঠি

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু হলেও ট্রেনটির যাত্রাবিরতি পাচ্ছে না দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ জনপদ সাতকানিয়া। এতে সাতকানিয়া ও পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার যাত্রীদের যাতায়াতে ভোগান্তি কমার সুযোগ সীমিত থেকে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। এ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা, সময় ও অর্থ সাশ্রয় এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ট্রেনটির উভয়মুখী যাত্রায় সাতকানিয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবি জানানো হয়েছে।

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার (২৬ অক্টোবর) থেকে যাত্রী পরিবহন শুরু করছে আন্তনগর মহানগর এক্সপ্রেস। নতুন এ ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতে আরও একটি সুযোগ তৈরি হচ্ছে।

 তবে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ট্রেনটি সাতকানিয়ায় যাত্রাবিরতি না হলে  সাতকানিয়াবাসীর সাথে রেলের বৃহৎ সেবায় বৈষম্য হবে বলে সরকারের কাছে প্রেরিত একটি খোলা চিঠিতে মন্তব্য করেছেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও চট্টগ্রামের বহুল আলোচিত আঞ্চলিক  পত্রিকা' চট্টগ্রাম সংবাদ'র সম্পাদক ও চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী  সৈয়দ আককাস উদদীন। 

এই দাবীর প্রেক্ষিতে আজ ২৭শে অক্টোবর (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো খোলা চিঠিতে তিনি বলেন,বর্তমান সরকার জনগণ বান্ধব ও নির্বাচিত একটি সরকার। তাই এই অঞ্চলের মানুষের মনের প্রত্যাশাও এই সরকারের প্রতি অনেক বেশী। ফলে  অবশ্যই সাতকানিয়াবাসীর মনের আখাংকাকে  সরকার মূল্যায়ন করবেন।

সাংবাদিক সৈয়দ আককাস উদদীনের পাঠানো খোলা চিঠিতে আরো উল্লেখ করেন-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ার নয়াখালের পাদদেশে অবস্থিত রেল স্টেশনটিতে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি এই জনপদে যাত্রা বিরতি করে রেল সংযোগের সেবায় মনের আশা পূর্ণ করবেন বলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে আমরা সাতকানিয়াবাসী আশা রাখি।


Link Copied