বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল

reporter

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ


২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের  দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল

কুমিল্লার লাকসামে বুধবার (২৮ অক্টোবার) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ জামে মসজিদ থেকে ২৮শে অক্টোবর দেশব্যাপী লগী বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
সরেজমিন ঘুরে দেখা যায়, বিক্ষোভ মিছিলটি লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস জামে মসজিদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে স্লোগান দেয়া হয় খুনি হাসিনা ঠিকানা এই বাংলাদেশে হবেনা। আওয়ামীলীগের আস্তানা এই বাংলায় হবে না। আওয়ামীলীগ ও যুবলীগের সন্ত্রাসী হুশিয়ার সাবধান। 
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ড, সরওয়ার উদ্দিন ছিদ্দিকী,  উপজেলা আমীর হাফেজ উল্লাহ, লাকসাম পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ জোবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুর রহমান চৌধুরী প্রমুখ। 


Link Copied