বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

reporter

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ


আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

 বগুড়ার আদমদীঘিতে ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে ঘোরাফেরা করার সময় একটি ধারালো বার্মিজ ফোল্ডিং চাকুসহ রাসেল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের সাঁওইল দেলুঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে। 
পুলিশ জানায়, গত বুধবার দুপুরে আদমদীঘির নসরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মুরইল বাজারস্থ জনৈক সোয়াইব হোন্ডা সার্ভিসিং দোকানের সামনে এক যুবক সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহ হওয়ায় থানার উপ-পরিদর্শক রফিজুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে ১০ইঞ্চি লম্বা ধারালো একটি সিলভার রংয়ের স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত রাসেল হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে পরদিন গত বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


Link Copied