
আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আব্দুল হালিম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: বেনজির আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জামিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, গালস্ স্কুল এন্ড কালেজের সভাপতি এ্যাডভোকেট. আরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




















