বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

বরগুনার আমতলীতে রাস্তার ইট তুলে পাকা ঘর নির্মাণ,অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ


বরগুনার আমতলীতে রাস্তার ইট তুলে পাকা ঘর নির্মাণ,অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বরগুনার আমতলী উপজেলার  আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃতোফাজ্জল তালুকদারের বিরুদ্ধে রাস্তা থেকে ইট তুলে নিয়ে নিজের বসত ঘরে ব্যবহার করার অভিযোগ পাওয়া যায়। ঘোফখালী থেকে পসরবুনিয়া সড়কের দু'পাশের এজিনের ৪০০ থেকে ৫০০ ইট তুলে, নাও হয়েছে এলাকাবাসীর দাবি।  বিষয়টি সাবেক তোফাজ্জল মেম্বার অস্বীকার করলেও তার স্ত্রী বিষয়টি স্বীকার করে বলেন আমরা কিছু ইট  নিয়েছি,
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইদ্রিস হাওলাদার বলেন,রাস্তা থেকে ৪০০ থেকে ৫০০ ইট তুলে নিয়ে তোফাজ্জল নিজের ঘরে ব্যবহার করেছে।সে ইউপি সদস্য ছিল। একজন সাবেক ইউপি সদস্য হয়ে কি করে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে নিজের ঘরে ব্যবহার করেন। এলাকার একাধিক মানুষ বিষয়টি আমাকে অবহিত করেছেন।আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 
এলাকাবাসীর দাবি রাস্তা থেকে ইট তুলে নিয়ে নিজের ঘরে ব্যবহার করা গুরুতর অপরাধ।আমরা এই অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই।


Link Copied