
হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যে হাটহাজারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার আলমের সভাপতিত্বে রোববার পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবি, গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক মো. শোয়েব, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন, সমবায়ী মো. শওকত আলী চৌধুরী, নয়ন নাথ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন যথাক্রমে মো. আহসান হাবিব, রূপম বৈষ্ণব ও জনি বড়ুয়া। এ ছাড়া সভার পূর্বে বর্ণাঢ্য র্যালি এবং উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।




















