বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

বরগুনার খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ামের অভিযোগ

reporter

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ


বরগুনার খাদ্য গুদামের কর্মকর্তার  বিরুদ্ধে অনিয়ামের অভিযোগ
বরগুনা সদর উপজেলা ৩ নং ফুল জুরী ইউনিয়ন পরিষদের, ভিজিডির চাউল বিতরণের অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদকর্মীরা উপস্থিত হন। দেখা যায় উপকার ভুগিরা ৩০ কেজি চাউল না পেয়ে  ২৭ কেজি, ২৮ কেজি করে চাউল পেয়েছে পরিষদের নিচে চাউলের বস্তা খুলে বিতরণ করার দৃশ্য দেখা যায়। ইউনিয়নে ১৯৬ নামে দুই মাসের ভিজিডি চাউল বিতরণের জন্য খাদ্য গোডাউন থেকে ১১ টন,৭৬০ কেজি চাউল নেওয়ার কথা  রয়েছে। 
ভুক্তভোগীদের চাউল কম দেয়ার বিষয়টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, মোঃ সারোয়ারের কাছে জানতে চাইলে, তিনি বরগুনা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান কবিরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গোডাউন থেকে আমাকে সঠিকভাবে চাউল মেপে দেয়া হয় নাই। 
অনিয়মের বিষয়, হাসান কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন,গোডাউন থেকে চাউল নেয়ার সময় আমি থাকি না, থাকে হাসান তারেক সাহেব, হাসান তারেকের কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ছিলাম না স্যার ছিল। এই হলো দুই হাসানের দুর্নীতির চরিত্র।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক বলেন, চাউল কম দেওয়া ও বস্তা খুলে চাউল বিতরণ করার কোন  সুযোগ নেই, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। 

Link Copied