
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ খাবার দোকানের মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত সোমবার (৯নভেম্বর) দুপুরে সান্তাহার পৌরসভা এলাকায় এ াভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সুত্র জানাযায়, আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকায় হোটেল ও খাদ্য বিক্রি প্রতিষ্ঠানে নিরাপত্তা খাদ্য আইন লঙ্ঘন চলছিল। এমন সঙবাদের ভিক্তিতে গত সোমবার দুপুরে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ুআশরাফুল ইসলামের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অপরিচ্ছন্ন পরিবেশসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অপরাধে হোটেণ স্টারের ১০ হাজার টাকা, গ্রামীণ ফুর্ডস-এর ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলের ১ লাখ টাকা ও হোটেল মৌবনের ৫ হাজার টাকা নজরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম। এ অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল।




















