
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ

বাগেরহাটের রামপাল থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার বর্ণি এলাকার মো. শুকুর শেখ, চাঁদপুর এলাকার মো. মোতালেব শেখ, ধলদা এলাকার নিত্যানন্দ কুণ্ডু ওরফে নিমাই কুণ্ডু, ফয়লা সন্তোষপুর এলাকার তরুণ কুমার ঘোষ, কাশিপুর গ্রামের শেখ সুজন, শেখ হালিম ওরফে আলিম শেখ এবং শেখ শামীম হোসেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, পুলিশের নিয়মিত দায়িত্ব ও অপরাধ দমনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে গ্রেপ্তার আসামিদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




















