
বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ

বাগেরহাটে রামপাল উপজেলার রনসেন মিরাখালী এলাক থেকে ২৩/২৪ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রণসেন মিরাখালী এলাকার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে রামপাল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল বসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে পরে মৃতদেহ থানায় নিয়ে আসে। বাগেরহাট জেলা সিআইডি পুলিশের একটি টিম মরদেহে শরীর থেকে আলামত সংগ্রহ করেছে। রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, সিআইডির পাশাপাশি এসআরবি খুলনা লাশের নমুনা সংগ্রহের পর মৃতদেহটি বিকেলের দিকে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাৎক্ষনিক পরিচয় সনাক্ত না হওয়ায় ধারনা করা হচ্ছে মৃতদেহটি অন্য কোথাও থেকে এনে ওখানে রাখা হতে পারে। লাশের ময়না তদন্তশেষে পরিচয় সনাক্তের জন্য মরদেহটি কয়েকদিন মর্গের হীমঘরে রাখা হবে।




















