
লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ

‘‘ মাদকে জীবন নষ্ট, রক্তদানে জীবন শ্রেষ্ঠ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী লাকসাম উপজেলা অডিটরিয়াম হল রুমে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পালিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা উপজেলা হল রুমের সামনে বিভিন্ন ব্যানার, বেলুন দিয়ে সাজিয়ে এ প্রতিষ্ঠানের সাথে জড়িত ও বিভিন্ন এলাকার থেকে আগত পুরুষ-মহিলাগন আনন্দ করতে দেখা যায়। ছবির ফ্রেমে বাধানো জায়গায় ছবি তুলতে দেখা যায়। সবাই এক কালারের টি শার্ট পড়ে খোলা মাঠে ফটোসুট করে। এ সময় ইসলামী সংগীত পরিবেশন করা হয়। বক্তারা রক্তদানে জনগণকে উদ্ধুত্ত হতে বলেন। প্রতি তিন মাস অন্তর সকলে রক্তদান করতে পারবেন। তাতে শরীরের কোন ধরনের ক্ষতি হবে না।
ফরিদ আহম্দ এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান মীর মোঃ আবু বাকার ছিদ্দিকী উপস্থিত ছিলেন। অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্মেল হোসেন, ক্যাডেট শাহাদাত হোসেন সিফাত, সাধারণ সম্পাদক আর জে সোহেল, মনোহরগঞ্জ উপজেলা শাখা সভাপতি রজিম উদ্দিন, বৃক্ষরোপন সম্পাদক বাহার আলম প্রমুখ।




















