বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

'না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি'

reporter

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ


'না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি'

২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ফেলার ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দেন তিনি।

সেখানে তিনি লেখেন, না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।

মূলত আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এ পোস্ট দিয়েছেন বলে রাজনীতিসংশ্লিষ্টদের ধারণা।

এদিকে, তার পোস্টে নানা জন নানারকম মন্তব্য করছেন। কমেন্টেও অনেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন। আবার অনেকে ১৮ মাস উপদেষ্টা থাকার সময়ে আসিফ মাহমুদ কী করেছিলেন, সে প্রশ্নও তুলেছেন।

aliul / aliul

Link Copied