বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

reporter

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:৪০ অপরাহ্ণ


গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সি- ৬০১ নং কক্ষে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, জিবিসিডিসি'র মেন্টরবৃন্দ।

জিবিসিডিসি'র আজীবন মেন্টর তানিয়া আহমেদ তন্বি বলেন, 'আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন আমাদের এতো সুযোগ-সুবিধা ছিলো না। সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি পড়াশোনাও করতে হবে।'

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, জিবিসডিসি' শুরুর অব্যক্ত জটিল পথচলা সবাই জানে না, সংগঠন প্রতিষ্ঠায় দীর্ঘ চেষ্টাও পরিশ্রম থাকে। জিবিসিডিসি'র কার্যক্রমের ধারা এ অব্যাহত রাখার কামনা করি, সকলের কাজের স্পৃহা ও কর্মদক্ষতা সংগঠনকে আরও এগিয়ে নিবে।

জিবিসিডিসি'র সভাপতি বিদিতা চৌধুরী বলেন, 'অঙ্কুর হয়ে জিবিসিডিসি'তে এসেছিলাম কিন্তু বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যাবো। শিক্ষার্থীরা আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সেমিনার, কর্মশালা,ক্যারিয়ার বিষয়ক ফেস্ট, ক্যারিয়ার বিষয়ক অনলাইন-অফলাইন সেশনের মাধ্যমে স্কিল অর্জন করতে পারবে। সকলের কাজের মাধ্যমে সংগঠনকে বহুদূর এগিয়ে নিতে চাই।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জিবিসিডিসি) ২০২৩ সালের ১৪ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে।


Link Copied