বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

সিঙ্গাপুরের বিপক্ষে নামছে ব্রাজিল, দেখে নিন সম্ভাব্য একাদশ

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:২৬ অপরাহ্ণ


সিঙ্গাপুরের বিপক্ষে নামছে ব্রাজিল, দেখে নিন সম্ভাব্য একাদশ

জাপানের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে হারের পর আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে এটিই ব্রাজিলের শেষ ম্যাচ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪৯তম স্থানে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে এর আগে কখনও খেলেনি ব্রাজিল। র‍্যাঙ্কিংয়ে এত নিচে থাকা কোনো দলের বিপক্ষে ১৯৯৮ সালের পর এটাই তাদের প্রথম ম্যাচ। সেবার অ্যান্ডোরার বিপক্ষে খেলেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানের বিপক্ষে একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে সাতটি পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন আনচেলত্তি। রাফিনিয়া লাল কার্ডের কারণে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে থাকছেন এন্দ্রিক। ব্রাজিলের শেষ অনুশীলনে গ্যাব্রিয়েল মাগালাইয়েস, ব্রুনো গিমারায়েস, এস্তেভাও ও ভিনিসিয়ুস জুনিয়রকে ধরে রেখে বাকি জায়গাগুলোতে পরিবর্তন এনেছেন কোচ।

এই ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব যেতে পারে লুকাস পেরির কাঁধে। রক্ষণে ভান্দেরসন, জোনাথন জেসুস, গ্যাব্রিয়েল মাগালাইয়েস ও দগলাস সান্তোস। মাঝমাঠে জোয়াও গোমেস, ব্রুনো গিমারায়েস ও রায়ান। আক্রমণে এস্তেভাও, এন্দ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

aliul / aliul

Link Copied