মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

নেত্রকোণার মদনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ গ্রেফতার

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:২২ অপরাহ্ণ


নেত্রকোণার মদনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ গ্রেফতার

নেত্রকোণার মদনে আওয়ামীলীগের সাবেক  সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছকে গ্রেফতার করেছেন পুলিশ।গত সোমবার (১৬ নভেম্বর) রাতে মদন থানা পুলিশ ও ডিবির সহায়তা ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আবুল বাশার খান এখলাছ মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামের মৃত জিতু খাঁর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানা অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন করিম। তিনি জানান,গত ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা নবাবের করা মামলার তালিকায় এজহারভুক্ত আসামি এখলাছ দীর্ঘদিন পলাতক ছিলেন। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ ও ময়মনসিংহের ডিবির সহায়তায় তাকে ময়মনসিংহ শহর থেকে  গ্রেফতার করে মদন থানা নিয়ে আসা হয়েছে।

তার বিরুদ্ধে নাশকতা বিস্ফোরক দ্রব্য মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ মঙ্গলবার  নেত্রকোণা জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

Link Copied