
রোনালদোর ‘৭ নম্বর’ গায়ে দিয়ে ১০ জনের পর্তুগালকে জেতালেন ফর্বস
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর পরবর্তী প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল পর্তুগাল। ডেনমার্কের কাছে তারা ৪-১ গোলে হেরে যায়। যা ছিল দেশের মাটিতে কোনো অফিসিয়াল ম্যাচে তাদের সবচেয়ে বড় হার। এরপর ওয়েলসের সঙ্গে রোমাঞ্চকর ম্যাচে ১০ জনের দল নিয়ে পর্তুগাল জিতল ৩-২ গোলে। রোনালদোর সাত নম্বর জার্সি গায়ে জয়সূচক গোলটি করেন কার্লোস ফর্বস।
রোনালদোর আইকনিক জার্সিটি পাওয়া ফর্বস ম্যাচের ৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ১১ মিনিট বাদেই ক্লাব ব্রুগ উইঙ্গার গোল করে সমতা ভেঙে স্কোরলাইন ৩-২ করেন। এই প্রত্যাবর্তনের জয়ে পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়, আর নরওয়ে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে। ৭৪ মিনিটে পেদ্রো নেতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তারা পরিণত হয় ১০ জনে। তবে সেই সুবিধা নিতে পারেনি ওয়েলস।
গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ওয়েলসের কার্ডিফ সিটি স্টেডিয়ামে পজেশনে জর্জে জেসুসের পর্তুগিজ দল দাপট দেখালেও, বাকিসব ক্ষেত্রে কিছুটা এগিয়ে ছিল স্বাগতিকরা। পর্তুগাল ম্যাচের প্রথম বড় সুযোগ পায় ১১ মিনটে। আর সেটি কাজে লাগিয়ে লিডও পায় তারা। জোয়াও নেভেস ওয়েলস ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিয়ে ব্রুনো ফার্নান্দেজকে খুঁজে নেন। ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক জোরালো শটে স্বাগতিকদের জাল কাঁপান।
ওয়েলস অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি। দুই মিনিট বাদেই সতীর্থের বাড়ানো বল পেয়ে ডেভিড ব্রুকস পেনাল্টি স্পট থেকে পর্তুগালের জালে বল জড়ান। এরপর পর্তুগাল ভালো সুযোগ হারায় ২১ মিনিটে। ৩০ মিনিটে একটি শট পর্তুগিজ গোলরক্ষকের বাধায় ফিরে আসার ১০ মিনিটের ব্যবধানেই ম্যাচে লিড নেয় ওয়েলস। এবারও ব্রুকস বাঁ প্রান্ত দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন, সর্বা থমাস আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে ২-১ করেন স্কোরলাইন।
পর্তুগালও বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। ৪৩ মিনিটে ত্রিনকাউয়ের ক্রসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান অরক্ষিত পেদ্রো নেতো। বিরতির আগেই ওয়েলস ফের লিড পেতে পারত। তবে সফরকারী গোলরক্ষককে এগিয়ে থাকতে দেখে মাঝমাঠ থেকে হ্যারি উইলসন শট নিলে সেটি জাল ঘেঁষে বেরিয়ে যায়। ৫৯ মিনিটে নেতোর শট পোস্টে লাগে। ৬৮ মিনিটে ওয়েলস গোলের সুযোগ পেয়েছির, তবে গোলরক্ষক দিয়েগো কস্তা তাদের দারুণ এক হেড ঝাঁপিয়ে ফেরান।
বদলি নামার ১১ মিনিটের মাথায় আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল করেছেন ফর্বস। বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। পর্তুগাল তাদের নতুন নম্বর সেভেনের গোলে জয় নিশ্চিত করে। তবে ৭৩ মিনিটে বাজে ফাউলের জন্য নেতো লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে বাকি সময় খেলতে হয়েছে জেসুসের দলকে।























