বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ


কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে অবস্থিত নিজেদের কেশম দ্বীপে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ হামলা চালায় তেহরান।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো তেলসমৃদ্ধ ছোট আরব দেশ কুয়েতকে টার্গেট করেছে ইরান। কুয়েতের সামরিক বাহিনী জানায়, ইরান থেকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

ইরান বলেছে, তারা কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে। এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি এখন পর্যন্ত নিশ্চিত করেনি কুয়েত।

অপরদিকে বাহরাইনে ভোরের আলো ফোটার আগে দুইবার মিসাইল হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপর মিসাইল বা ড্রোন প্রতিহত করার শব্দ শোনা যায়। গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো বাহরাইন ইরানের হামলার শিকার হলো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর কুয়েত-বাহরাইন একাধিকবার ইরানের হামলার শিকার হয়েছে। তারা দেশগুলোর বিদ্যুৎ কেন্দ্র, পানি পরিশোধনাগার এবং তেল স্থাপনাকে টার্গেট করেছে।

২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত কুয়েতে ইরান ১ হাজার ২০০টিরও বেশি ড্রোন ও মিসাইল ছুড়েছে। অপরদিকে বাহরাইনে তারা ৭০০ বার হামলা চালিয়েছে।

ইরানের নতুন হামলার পর কুয়েত ও বাহরাইন এর কঠোর নিন্দা জানিয়েছে। কুয়েত বলেছে, এই হামলার জবাবে পাল্টা হামলার অধিকার তাদের রয়েছে।

গতকাল রাতে মার্কিন সেনারা ইরানের কেশম দ্বীপে হামলা চালায়। এটিকে আত্মরক্ষামূলক হামলা হিসেবে অভিহিত করে তারা। এরপরই কুয়েত ও বাহরাইনে ড্রোন ছুড়ে ইরান। যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছাড়াও বিপুল সেনার উপস্থিতি রয়েছে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

aliul / aliul

Link Copied