
গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ থাকা দুই পোশাক কারখানায় পুনরায় উৎপাদন শুরু
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:০৪ অপরাহ্ণ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সাময়িকভাবে বন্ধ থাকা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড নামে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা পুনরায় কাজে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল থেকে কারখানা দুটির মূল ফটক খুলে দেওয়া হলে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে ভেতরে প্রবেশ করেন এবং উৎপাদনকাজ শুরু করেন।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, সকালে শ্রমিকেরা সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছেন এবং শান্তিপূর্ণভাবে তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন।
পুলিশ জানায়, সকাল থেকেই শ্রমিকেরা শান্ত পরিবেশে কাজে যোগ দিয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।




















