
সরিষাবাড়িতে আ-লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছা সেবক দলের প্রতিবাদ সভা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বেচ্ছা সেবক দলের ব্যানারে মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামীলীগের জ্বালাও পোড়াও সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ১৮ নভেম্বর বুধবার উপজেলার বিভিন্ন মহা সড়ক ও গুরুত্বপূর্ণ অঞ্চলে মোটর সাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মোটর সাইকেল শোভা যাত্রা শেষেে দুপুরে ৫নং পিংনা ইউনিয়ন স্বেচ্ছা সেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পিংনা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের সভাপতি বেল্লাল হোসেন ময়নাল। উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচীব বিকাশ চন্দ্র সাহা লিটনের সঞ্চালনায় পিংনা বাজার জামে মসজিদ মার্কেট প্রাঙ্গঁনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও জ্বালাময়ী বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক অধ্যাপক সাইদুল হাসান শিপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফারহান তাললুকদার নাদিম,পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফা,সাধারণ সম্পাদক আব্দুর রশীদ,আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান,স্বেচ্ছা সেবক দল নেতা মামুন আল আসাদ,হারুন অর রশীদ,হযরত আলী,মোঃ হারুন প্রমুখ। অপরদিকে বুধবার সন্ধ্যায় পোগল দিঘা স্বেচ্ছা সেবক দলের ব্যানারে বিএনপি নেতা মোর্শেদ তালুকদারের নেতৃত্বে ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি মামুনুর রশীদ ফকিরের পৃষ্টপোষকতায় বয়ড়া বাজারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে পোগল দিঘা ইউপি'র পাশে সড়কে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন জ্বনাব মানুনুর রশীদ ফকির। প্রধান অতিথি জ্বনাব মোর্শেদ তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু,বিএনপি নেতা চাঁন মিয়া চানু, আব্দুল মজিদ,ফরহাদ হোসেন,মিনহাজসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।




















