
আত্রাইয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলীর সভাপতিত্বে সদস্য সচিব মো. মনোয়ার হোসেন লোটাসের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান। সমাবেশে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহ- সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা ও এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সহ-সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন রকেট, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর প্রমুখ। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ওহাব খামারু ও মো. আলমগীর হোসেনসহ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।




















