বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

নাজিরপুরে শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

reporter

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ


নাজিরপুরে শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অবস্থিত তাঁর গ্রামের বাড়ি এবং নাজিরপুর উপজেলা সদরের আরেকটি বাড়িতে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর অপর বাড়িতেও হামলা চালানো হয়। সেখানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দেশজুড়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার প্রতিবাদে চলমান বিক্ষোভের একপর্যায়ে এ ঘটনা ঘটে।
তবে দুটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাবেক মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম

Link Copied