বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

সাতকানিয়ায় দানুরমার ঘাটা ব্রিজ অনুমোদনে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:১০ অপরাহ্ণ


সাতকানিয়ায় দানুরমার ঘাটা ব্রিজ অনুমোদনে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডলু নদীর উপর দানুরমার ঘাটা ব্রিজ অনুমোদন দেয়ায় পুরো উপজেলা জুড়ে প্রশংসায় ভাসছেন  ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। 
 
গতকাল বুধবার(১৭নভেম্বর) উপজেলা পরিষদের দক্ষিণে রূপকানিয়ামুখি ডলুখালের উপর নির্মিত হতে যাচ্ছে উক্ত দানুরমার ঘাটা ব্রিজটি।
 
জানা যায়, গত ১৭ই মে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল হোসেনের অনুরোধে প্রতিমন্ত্রী মীর হেলাল মন্ত্রণালয়ে একটি বিশেষ সুপারিশ পাঠান। ফলে সাতকানিয়াবাসীর বহুদিনের প্রত্যাশিত দানুরমার ঘাটা ব্রিজটা অনুমোদন হয়।
 
এদিকে অনুমোদনের খবরে স্থানীয়রা বিএনপি নেতা জামাল উদদীন ও প্রতিমন্ত্রী মীর হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
 
স্থানীয়রা প্রতিবেদককে জানিয়েছেন, সরকার কত আসে আর গেল কিন্তু কেউ অনুমোদন এনে দিতে পারেননি তবে এবার হয়েছে আলহামদুলিল্লাহ। 
এমএসএম / এমএসএম

Link Copied