শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

জবির আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম

reporter

মোঃ তরিকুল ইসলাম,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০১:১১ অপরাহ্ণ


জবির আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কাজী রফিকুল ইসলাম।

গত ২০ নভেম্বর আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিরা আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নয় সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মাসুম মিয়াকে আহ্বায়ক এবং জুয়েল আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. মাসিদ উদ্দিন, মো. আব্দুল আউয়াল, সুজন মিয়া, মারজিয়া ইউসুফ, মো. মামুন হোসেন ও মকবুল মুহাম্মদ সাকিব।

নবনিযুক্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সংগঠনকে কার্যকর ও গতিশীল করতে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনসংক্রান্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

মোঃ তরিকুল ইসলাম,জবি প্রতিনিধি / এমএসএম

Link Copied