শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

বিশ্ববিদ্যালয় নতুন চিন্তার বিকাশের উন্মুক্ত ক্ষেত্র; নবীনবরণে ডিআইইউ উপাচার্য

reporter

কাজী মুহাম্মদ মাহিম (ক্যাম্পাস প্রতিনিধি)

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ


বিশ্ববিদ্যালয় নতুন চিন্তার বিকাশের উন্মুক্ত ক্ষেত্র; নবীনবরণে ডিআইইউ উপাচার্য

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চার বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ নম্ভেম্বর) ছাত্র-শিক্ষক মিলাতায়নকেন্দ্রে (এসটিসি) এই আয়োজন করা হয়।

বিভাগ চারটি হলো, ব্যাবসায় শিক্ষা ও প্রশাসন (বিবিএ), আইন, ফার্মেসি ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 'বিশ্ববিদ্যালয় শুধু নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জনের জায়গা নয়। এটি জ্ঞান আহরণ, মুক্ত আলোচনা, মতবিনিময় ও নতুন চিন্তার বিকাশের উন্মুক্ত ক্ষেত্র। শিক্ষার্থীরা যে বিষয়ে ভর্তি হয়েছে সেই বিষয়ের বাহিরেও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ বিশ্ববিদ্যালয়ে রয়েছে।
শিক্ষার্থীদের আগামী চার বছর শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নতুন ও পুরোনো জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে নিজেদের বিকশিত করতে হবে।'

উপাচার্য আরও বলেন, 'ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নকলমুক্ত, ধূমপানমুক্ত, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থীদের সনদধারী করে তুলতে চায় না বরং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চায়, যারা ভবিষ্যতে দেশ, জাতি ও পরিবারের সেবা করবে।'

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কাজী মুহাম্মদ মাহিম (ক্যাম্পাস প্রতিনিধি) / এমএসএম

Link Copied